Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানির অভিযোগ, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩২ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৫

আটক হওয়া তিন অভিযুক্ত।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সিসিটিভি ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি, ব্ল্যাকমেইল, শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

আটক ব্যক্তিরা হলেন শাহজাদপুর উপজেলার ডাকবাংলাপাড়া এলাকার মো. তারেক রানা (৩৬), মো. সামাদ ওরফে সাহাবউদ্দিন এবং মো. হোসেন আলী (৪৮)।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের ওই ছাত্রী ডাকবাংলাপাড়ার একটি বাসার তৃতীয় তলায় মেসে থাকেন। গত ২১ সেপ্টেম্বর রাতে তার এক পুরুষ বন্ধু ওই মেসে আসেন। কিছুক্ষণ পর তিনি চলে যান। এ দৃশ্য পাশের একটি বিকাশ অফিসের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়, পরদিন অভিযুক্তরা ওই ফুটেজ দেখিয়ে ছাত্রীর কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে ফুটেজ ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, পরে রাতে তাকে আবার ওই অফিসে ডেকে নেওয়া হয়। সেখানে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সোনার চেইন দাবি করা হয়। একপর্যায়ে তারেক রানা তাকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করা হয়েছে। বাধা দিলে সামাদ তাকে জাপটে ধরেন। পরে মোবাইলফোন কেড়ে নেওয়া ও পালানোর সময়ও শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ছাড়া এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর