Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৫ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৫

জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুমে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলীয় ও দ্বীপরাষ্ট্রসহ জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সৃষ্ট বহুমাত্রিক ও অস্তিত্বগত হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম-৪-এ অনুষ্ঠিত ‘হাই-লেভেল মিটিং টু অ্যাড্রেস দ্য এক্সিস্টেনশিয়াল থ্রেটস পোজড বাই সি-লেভেল রাইজ’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

বক্তব্যে প্রধানমন্ত্রী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর সৃষ্ট বহুমাত্রিক সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতা আরও কার্যকর করা প্রয়োজন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ, ন্যায়সংগত অর্থায়ন ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে আয়োজিত এ উচ্চপর্যায়ের বৈঠকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর