Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধের জেরে ভাতিজা হাতে চাচা খুন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৮

ফরিদপুর: জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের বিশ্বাসপাড়ায় বাড়ির সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে ভাতিজার কোদালের আঘাতে চাচা মোহাম্মদ জাহিদুল বিশ্বাস (৪৭) নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ডুমাইন গ্রামের বিশ্বাসপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল বিশ্বাস ওই গ্রামের মৃত বদিউল আলম বিশ্বাসের ছেলে। এ ঘটনায় জড়িত দুই ভাতিজা হলেন- শাকিল বিশ্বাস (২৫) ও সাইমুন বিশ্বাস (১৯)। তাদের বাবা আমোদ আলী বিশ্বাস।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে চাচা-ভাতিজাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। নিহত জাহিদুল বিশ্বাসের দাবি ছিল, তার জায়গায় সিঁড়ি নির্মাণ করা হচ্ছে, এতে তার চলাচলে অসুবিধা হবে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে কোদাল দিয়ে ভাতিজা একে অপরকে আঘাত করে।

বিজ্ঞাপন

পরে জাহিদুল বিশ্বাসের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই ঢলে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ সোহেল রানা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শুকদেব রায় বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর