Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে রাতভর নাশকতার চেষ্টা, রেললাইন-মহাসড়কে টায়ার জ্বালিয়ে আতঙ্ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৬ ১০:৪৮

সিরাজগঞ্জ: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সিরাজগঞ্জের বিভিন্ন সড়ক, মহাসড়ক ও রেলপথে অগ্নিসংযোগ, ব্যানার-ফেস্টুন টাঙানো এবং ঝটিকা মিছিলের মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। দলটির ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে মঙ্গলবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (৯ নভেম্বর) সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নম্বর সয়দাবাদ ইউনিয়নে গভীর রাতে রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়। একই সময়ে সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ঢাকা-রাজশাহী মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এ ছাড়া সদর উপজেলার বহুলী ইউনিয়নে আঞ্চলিক সড়কে টায়ার পোড়ানো হয়। সিরাজগঞ্জ সরকারি কলেজের মূল ফটক এবং কামারখন্দ ইউনিয়ন পরিষদ ভবনের সামনে নিষিদ্ধ সংগঠনের ব্যানার-ফেস্টুন টাঙানোর ঘটনাও ঘটে।

অন্যদিকে, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রাতের আঁধারে ঝটিকা মিছিল বের করা হয়। এসব কর্মকাণ্ডে অংশ নেওয়া অনেকের মুখে মাস্ক দেখা যায় বলে জানা গেছে।

রেলপথ ও মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ট্রেন চলাচল ও যাত্রীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, রেলপথ ও মহাসড়কে অগ্নিসংযোগের বিষয়টি জানা নেই।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর