Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর এই কূটনৈতিক সফর দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ: চিফ হুইপ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪১ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৯

ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সফলভাবে অংশগ্রহণ শেষে দেশে প্রত্যাবর্তন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অভ্যর্থনা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি।

তিনি বলেন, বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের জাতীয় স্বার্থ, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ও ইতিবাচক ভাবমূর্তি সুদৃঢ়ভাবে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রীর এই কূটনৈতিক সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ । এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বের সাথে বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পাঁচ দিনের সরকারি সফর শেষ করে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে এই সংবর্ধনা জানানো হয়। সকাল ৮টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার মাটিতে অবতরণ করলে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। পাঁচ দিনের এই সফরকালে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে একাধিক উচ্চপর্যায়ের কর্মসূচি ও দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিয়ে দেশের অগ্রাধিকারগুলো তুলে ধরেন।

বিজ্ঞাপন

জাতিসংঘের সাধারণ অধিবেশনে এটিই ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম অংশগ্রহণ এবং ২৪ সেপ্টেম্বর তিনি প্রথমবারের মতো বিশ্বমঞ্চে সম্পূর্ণ বাংলায় তার গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন। ভাষণে তিনি বিশ্বশান্তি, আন্তর্জাতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান, ফিলিস্তিন সংকট, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দেশের পুনর্গঠনে ৩-আর (রিকভারি, রেস্টোরেসন এন্ড রিকনস্ট্রাকশন) রূপরেখা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। সফরজুড়ে বিভিন্ন রাষ্ট্রপ্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও বৈশ্বিক মানবিক ইস্যুতে দেশের অবস্থান সুসংহত করার পর চীফ হুইপ প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা কামনা করেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

লিড নিয়েও চাইনিজ তাইপের বিপক্ষে হার
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩০

আরো

সম্পর্কিত খবর