Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় করিমনচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৭

মরদেহ। প্রতীকী ছবি।

কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসায় ট্রাকের ধাক্কায় মুন্না (১৯) নামের এক করিমনচালক নিহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের বিলজানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগ্রাম এলাকার মোতালেবের ছেলে।

পুলিশ জানায়, সকালে মুন্না করিমন চালিয়ে রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে বিলজানি বাজার এলাকায় পৌঁছালে কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির ড্রাম ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২১৩৯) তার করিমনকে সজোরে ধাক্কা দেয়। এতে করিমনটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মুন্নার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মুন্নার মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত যানবাহন দু’টি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

বিজ্ঞাপন

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনাকবলিত করিমন ও ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক বা সহকারীকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।’

বিজ্ঞাপন

হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৮

আরো

সম্পর্কিত খবর