Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৬ ১৭:৪১ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১৯:২৩

মরদেহ। প্রতীকী ছবি।

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্বামী।

সোমবার (১২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

নিহত স্কুলশিক্ষিকা শামীমা নাসরিন ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটির শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বৈকারী গ্রামের মো. জালালউদ্দীনের মেয়ে।

সদর থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম বলেন, ‘স্বামী আব্দুল মজিদের বাইকে শামীমা বাবার বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ে আসছিলেন। পথিমধ্যে মোল্লা বাড়ির মোড় এলাকার রাস্তায় বাম দিকে ঘুরতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে তাদের ব্যবহৃত বাইকের ধাক্কা লাগে। এতে বাইক থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান শামীমা। দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুল মজিদকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরার একটি ক্লিনিকে ভর্তি করে।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে বৈকারী ইউনিয়ন পরিষদের জিম্মায় দেওয়া হয়।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন উপ-পরিদর্শক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর