Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৮ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৯

প্রতীকী ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৪১ শিশু।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৩৪১ শিশুর মধ্যে নিশ্চিত হামে ১১৩ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ২২৮ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৪১ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ২১২ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৩১০ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫৯ হাজার ৫১৯ রোগী।

বিজ্ঞাপন

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১ হাজার ৯৬ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৯৯৫ জন এবং নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

সারাবাংলা/এমএইচ/এমএম
বিজ্ঞাপন

হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৮

আরো

সম্পর্কিত খবর