Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হামের উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৬ ১৯:৪১

হাম। প্রতীকী ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪১৯ শিশু।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৪১৯ শিশুর মধ্যে নিশ্চিত হামে ১৪৮ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৭১ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৫৬২ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ২৮ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ১০ হাজার ৪০১ রোগী।

বিজ্ঞাপন

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১ হাজার ৩০৪ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ১৯৯ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর