Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাসহ গ্রেফতার ৩১

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৬ ১৯:২৭

লক্ষ্মীপুর: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লক্ষ্মীপুরে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। গত ২৪ ঘণ্টার ধারাবাহিক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাসহ বিভিন্ন মামলার ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মনিরুজ্জামান পাটোয়ারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক সদস্য। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পৌর শহরের উত্তর মজুপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিগত দিনে আওয়ামী লীগের আন্দোলনসহ সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রমে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ছিলেন তিনি।

বিজ্ঞাপন

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ৩১ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে কমলনগর থানায় ১৪ জন, লক্ষ্মীপুর সদর মডেল থানায় ৭ জন, চন্দ্রগঞ্জে ৪ জন এবং রায়পুর থানায় ২ জন গ্রেফতার হয়েছেন। বাকিদের অন্যান্য নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলায় ধরা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। সন্ত্রাসবাদ, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এসআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর