Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লক্ষ্মীপুরে পানিবাহী গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৬ ২৩:২০ | আপডেট: ৯ নভেম্বর ২০২৬ ২২:৫৪

সড়ক দুর্ঘটনা। ছবি: সারাবাংলা

লক্ষ্মীপুর: জেলার চন্দ্রগঞ্জে পানিবাহী একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় ইউছুফ খান (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার বটতলি এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউছুফ খান সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা পাঠান বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মহাসড়ক পার হওয়ার সময় একটি পানিবাহী গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই চালক গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আদেল আকবর বিষয়টি নিশ্চিত করে জানান, গাড়ির ধাক্কায় ইউছুফ নামের ওই বৃদ্ধ গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ঘাতক গাড়ি বা চালককে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর