Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: সরোয়ার আলমগীর

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৪

চট্টগ্রাম: নিউইয়র্কের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।

রোববার (২৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সরোয়ার আলমগীর বলেন, নিউইয়র্কের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। অচিরেই এই ফ্লাইট চালু হবে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে নব্বইয়ের দশকে নিউইয়র্ক ফ্লাইট চালু হয়েছিল। চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও জানান তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষ থেকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) থেকে প্লট বরাদ্দের দাবি তুলে ধরা হলে সাংসদ সরোয়ার আলমগীর তাৎক্ষণিকভাবে সিডিএ চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন। এ সময় সমিতির সঙ্গে সিডিএর সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে প্রবাসীদের দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

সরোয়ার আলমগীর আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করেছে, যা প্রবাসীদের বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি ৩১ দফার ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশ পুনর্গঠনে কাজ করার কথা উল্লেখ করেন।

চট্টগ্রাম সমিতির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়া, মোহাম্মদ হানিফ, কাজী শাখাওয়াত হোসেন আযম, মোস্তফা কামাল বাবুল, মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, বাংলাদেশ সমিতির ফিরোজ আলম।

বিজ্ঞাপন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর