Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালন করায় গ্রেফতার ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৬

গোপালগঞ্জ: গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসব ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে টুঙ্গিপাড়া উপজেলায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে মিছিল করার সময় ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করা হয়। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বাইকের রঙ নতুনের মতো রাখার উপায়
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৪

আরো

সম্পর্কিত খবর