Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৭

ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি রাজু শেখ।

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনে ১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের মামলায় রাজু শেখ (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি রাজু শেখ আদালতে উপস্থিত ছিল। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত আসামি রাজু শেখ (২৫) জেলার চরভদ্রাসন উপজেলার চরঅযোধ্যা শেখ দুলুর ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ সেপ্টেম্বর ভুক্তভোগী কিশোরীকে বাড়িতে রেখে তার মা হাজীগঞ্জ বাজারে হোটেলের বাবুর্চির কাজে গেলে রাতের দিকে আসামি রাজু শেখ তাদের বাড়িতে যায়। রাত ১০টার দিকে ভুক্তভোগী ঘরের বাইরে গেলে আসামি রাজু শেখ মুখ চেপে ধরে জোরপূর্বক তার বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি ছাপড়া ঘরে নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়।

বিজ্ঞাপন

এজাহারে আরও বলা হয়, ধর্ষণের পর তাকে ওই ঘরে রেখে দেওয়া হয়। পরদিন ভোরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে আসামির বাড়ির ছাপড়া ঘরের পেছনে অসুস্থ ও অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে চরভদ্রাসন থানায় মামলা করা হয়। পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রাব্বানী রতন বলেন, ‘আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছেন।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর