ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ২৬টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আকতার হোসেন বলেন, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২৪ জন, লালবাগ বিভাগ ৩৪ জন, ওয়ারী বিভাগ ৫১ জন, মতিঝিল বিভাগ ৬৮ জন, তেজগাঁও বিভাগ ৭৪ জন, মিরপুর বিভাগ ৭১ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে।
তিনি জানান, অভিযানকালে ১টি তলোয়ার, ১টি চাপাতি, ১টি লোহার রডের মাথায় সংযুক্ত ধারালো গোলাকৃতির চাকতি, ১টি লোহার রড, ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ৬৬৮ গ্রাম গাঁজা ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।