Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জন্মদিনে ‘জাদুকর’ প্রসেনজিৎ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৭ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৩

৩০ সেপ্টেম্বর। বাংলা চলচ্চিত্রের তারকা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। আর এই বিশেষ দিনেই সামনে এল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘জাদুকর সত্যচরণ’-এর লুক। সায়ন্তন ঘোষালের পরিচালনায় ‘জাদুকর সত্যচরণ’-এ একেবারে ভিন্ন অবতারে দেখা যাবে অভিনেতাকে। স্টারমার্ক সিনেমাস এন্টারটেনমেন্টের প্রযোজনায় তৈরি এই ছবির নামেই যেমন রয়েছে জাদুর ইঙ্গিত, তেমনই গল্পের পরতে পরতে থাকবে রহস্য।

ছবির কেন্দ্রীয় চরিত্র সত্যচরণ একজন খ্যাতনামা ম্যাজিশিয়ান। তবে তার পরিচয় যতটা সহজ বলে মনে হয়, গল্প যত এগোবে সেই ধারণাই তত বদলাতে পারে। তার অতীত, উদ্দেশ্য এবং এক অদ্ভুত রহস্যময় জগতের সঙ্গে তার সম্পর্ক— সবকিছুই আপাতত নির্মাতাদের গোপনীয়তার আড়ালে। ফলে ‘জাদুকর সত্যচরণ’কে শুধুমাত্র কোনও জাদুকরের জীবনকাহিনি হিসেবে দেখার সুযোগ নেই। বরং ম্যাজিকের কৌশলের আড়ালে লুকিয়ে থাকা সত্যই হয়ে উঠবে গল্পের অন্যতম চালিকাশক্তি।

বিজ্ঞাপন

অভিনয় তালিকাতেও রয়েছে একাধিক পরিচিত মুখ। প্রসেনজিৎ ও সব্যসাচীর সঙ্গে দেখা যাবে ইশা সাহা, ঋত্বিক চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অনিরুদ্ধ গুপ্ত-সহ আরও অনেককে।

জন্মদিনে প্রসেনজিতের নতুন ছবির এই ঘোষণা তাই শুধু একটি নতুন চরিত্রের খবর নয়, বাংলা সিনেমায় ম্যাজিক ও রহস্যের এক নতুন জগতের দরজা খোলারও ইঙ্গিত।

বিজ্ঞাপন

জন্মদিনে ‘জাদুকর’ প্রসেনজিৎ
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৭

আরো

সম্পর্কিত খবর