Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৬ ২১:১১ | আপডেট: ১ অক্টোবর ২০২৬ ০১:১৫

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় দ্বিপক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চূড়ান্ত দলে বেশ কিছু চমক। ওয়ানডে দল থেকে বাদ পরেছেন তিনজন, দলে ঢুকেছেন চারজন।

অনেকদিন পর দলে ফিরেছেন মুর্শিদা খাতুন ও দিলারা আক্তার। ওয়ানডে দলের নেতৃত্বে যথারীতি নিগার সুলতানা জ্যোতি। আগামী ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ নারী দলের। সূচি অনুযায়ী ব্রিসবেনে ম্যাচ তিনটি হবে ৯, ১১ ও ১৪ অক্টোবর।

অজিদের বিপক্ষে দলে অভিজ্ঞদের ফিরিয়ে আনার চেষ্টা করেছে বাংলাদেশ। প্রায় এক বছর আট মাস পর ওয়ানডে দলে ফিরেছেন ওপেনার মুর্শিদা খাতুন। আর দিলারা আক্তার এক বছর চার মাস পর ওয়ানডে দলে ফিরেছেন।

বিজ্ঞাপন

দলে ডাকা হয়েছে পেসার হাবিবা আক্তার পিংকিকে। টি-টোয়েন্টি খেললেও এখনো ওয়ানডেতে অভিষেক হয়নি তার। অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকবেন এই পেসার। অন্যদিকে দল থেকে বাদ পরেছেন স্পিনার ফাহিমা খাতুন, ওপেনার জুয়ারিয়ারা ফেরদৌস জয়িতা ও পেসার ফাহিমা তৃষ্ণা।

অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।

বিজ্ঞাপন

রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
৩০ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর