Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফেনীর ‘মহুরী-কহুয়া সেচ প্রকল্প’ উদ্বোধন প্রধানমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৬ ১৬:০০

ফেনীর ‘মহুরী-কহুয়া সেচ প্রকল্প’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট মহুরী ব্রিজ এলাকায় ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে প্রকল্পের উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ফলক উন্মোচনের পর তিনি সেখানে বৃক্ষরোপণ করেন। পরে নদী খনন কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি।

এর আগে এদিন সকালে ঢাকা থেকে সড়ক পথে ফেনীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে নির্ধারিত অনুষ্ঠানস্থলে পৌঁছালে ফেনী-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু তাকে অভ্যর্থনা জানান।

বিজ্ঞাপন
ফেনীর ‘মহুরী-কহুয়া সেচ প্রকল্প’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ফেনীর ‘মহুরী-কহুয়া সেচ প্রকল্প’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য ভিপি জয়নাল আবেদীন, ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, মহিলা সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর