Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৬ ১৮:১০ | আপডেট: ১ অক্টোবর ২০২৬ ১৮:১১

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। ছবি: সংগৃহীত

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ পদত্যাগের কারণে আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়েছে এবং এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে। সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় সংবিধানের বিধান অনুযায়ী এই শূন্যতা তৈরি হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগপত্র জমা দেন এবং তা অবিলম্বে কার্যকর হয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. সলিম উল্লাহ ভুইয়ার সই করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, সংবিধানের ৬৭ এর ২ অনুচ্ছেদ অনুযায়ী ওই তারিখ থেকেই আসনটি খালি বলে গণ্য হবে। পরবর্তীতে এই শূন্য আসনে নির্বাচন বা পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে অনুলিপি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, পদত্যাগপত্রে সাধারণত কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয় না এবং সংসদের বিধান অনুযায়ী এমপিরা পদত্যাগকালে কারণ দর্শান না। এই আসনটি পূরণের জন্য নির্বাচন কমিশন সচিবালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর