Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে গেল আরও ৪ প্রাণ, নতুন আক্রান্ত ১৯৭৮

স্টাফ করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৬ ১৮:৪৯

ডেঙ্গু। প্রতীকী ছবি

ঢাকা: দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৭৮ জন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে চার জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৯৭৮ জনের মধ্যে বরিশাল বিভাগে ২৬০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৫৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৬ জন, খুলনা বিভাগে ২৫৬ জন, ময়মনসিংহ বিভাগে ৯৪ জন, রাজশাহী বিভাগে ২০৯ জন, রংপুর বিভাগে ১০১ জন ও সিলেট বিভাগের ১৬ জন।

বিজ্ঞাপন

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ২৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৮১ হাজার ৫৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন ৭৫ হাজার ৬৯৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫৬৫০ জন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর