Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে ২০ দিনে প্রাণ হারাল ৮৭ জন

স্টাফ করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫১

ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি মাসের ২০ দিনে ৮৭ জন প্রাণ হারিয়েছেন। এসময়ে ডেঙ্গু শনাক্ত হয়েছে ২৬ হাজার ১২৬ জন।

এছাড়া, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে ১ হাজার ৫৯৩ জন নতুন আক্রান্ত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৫৯৩ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩২ জন, খুলনা বিভাগে ২৯২ জন, ময়মনসিংহ বিভাগে ৮২ জন, রাজশাহী বিভাগে ১৩৭ জন, রংপুর বিভাগে ৬৫ জন এবং সিলেট বিভাগের ৯ জন রোগী।

বিজ্ঞাপন

এদিকে চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৮৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৬১ হাজার ৯৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৪১৩৩ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৭ হাজার ৬১০ জন।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

ডেঙ্গুতে ২০ দিনে প্রাণ হারাল ৮৭ জন
২০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫১

আরো

সম্পর্কিত খবর