Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে ফ্রি চক্ষু সেবা

সারাবাংলা ডেস্ক
১ অক্টোবর ২০২৬ ২১:৪৮

চাঁদপুরের কচুয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষ্যে খোকন স্মৃতি সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে এবং চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় ফ্রি চক্ষু সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) কচুয়া উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ফ্রি চক্ষু সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সেবা কার্যক্রম শুরুর আগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে খোকন স্মৃতি সমাজ কল্যাণ সংঘের সভাপতি ইলা ইয়াছমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনিয়র গণসংযোগ কর্মকর্তা মো. আবু জাফর।

বিজ্ঞাপন

খোকন স্মৃতি সমাজ কল্যাণ সংঘের সভাপতি তার বক্তব্যে সোলায়মান খোকনের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, ২০১৬ সালের ১৪ই মার্চ মসজিদ নির্মাণকাজে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নিতে যান সোলেমান খোকন। অথচ একদল ধর্মান্ধ সন্ত্রাসী গোষ্ঠী, পবিত্র মসজিদকে গির্জা নির্মাণ আখ্যা দিয়ে সোলেমান খোকনকে পৈশাচিকভাবে জবাই করে হত্যা করে এবং লাশটিতে আগুন জ্বালিয়ে ভস্মীভূত করে দেয়।

তিনি বলেন, আজ সেই মসজিদ ৪ তলা ভবন। খোকনের স্বপ্ন ছিল সমাজের প্রতিটি মানুষ যেন নিরাপদে, নিরাপত্তায় এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে জীবনযাপন করতে পারে। মানুষের মুখে অমলিন হাসি ফোটানোর লক্ষ্যে তার স্মৃতি, তার স্বপ্ন বাস্তবায়নে গঠন করা হয় ‘খোকন স্মৃতি সমাজ কল্যাণ সংঘ’।

এ সময় উপস্থিত ছিলেন খোকন স্মৃতি সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম বাবুল, সদস্য তোফায়েল হোসেন মোহন-সহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ফ্রি চক্ষু সেবা কার্যক্রমে প্রায় দেড় শতাধিক রোগীকে চিকিৎসা ও পরামর্শ দেন ডা. মো. মশিউর রহমান খান ও সঞ্জীব চন্দ্র শীল (নিলয়)।

এ সময় রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদানের পাশাপাশি বিনামূল্যে চশমা ও ঔষধ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, প্রবীণসহ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর