Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিশু সাফিয়ার ২ কিডনির ছাকুনি নষ্ট, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৬ ২১:২৯

অসুস্থ শিশু সাফিয়া।

যশোর: তিন বছরের শিশু সানজিদা ইসলাম সাফিয়া কিডনি রোগে ভুগছে। তার দুই কিডনির ছাকুনি নষ্ট হয়ে গেছে। গত এক বছর ধরে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে তার পরিবার। চিকিৎসা চালিয়ে যেতে এখন প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা।

সানজিদা ইসলাম সাফিয়া যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর শহিদুল ইসলামের মেয়ে।

শহিদুল ইসলাম বলেন, ‘এক বছর ধরে ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন হাসপাতালে মেয়ের চিকিৎসা করালেও এখনো পুরোপুরি সুস্থ হয়নি। চিকিৎসকরা বলছেন, সাফিয়ার সুস্থতার জন্য অন্তত ১৭ বছর ধরে চিকিৎসা চালিয়ে যেতে হবে। জমিজমা ও স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি, ধার-দেনা ও এলাকাবাসীর সহযোগিতায় মেয়ের চিকিৎসাবাবদ এরইমধ্যে ৬ লাখ টাকা খরচ হয়েছে। বর্তমানে মেয়ের চিকিৎসা চলমান রাখতে আরও ৫ লাখ টাকা প্রয়োজন।’

বিজ্ঞাপন

সীমিত আয়ে এত বিপুল অর্থের জোগান দেওয়া কঠিন হয়ে পড়ায় সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রবাসীদের কাছে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে সাফিয়ার পরিবার।

সাহায্য পাঠান সানজিদা ইসলাম সাফিয়ার বাবা শহিদুল ইসলামের বিকাশ অ্যাকাউন্ট নম্বরে: ০১৯১০-০০৯০৯৮।