ঢাকা: বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
সোমবার (৫ অক্টোবর) সকালে ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় অনুষ্ঠানটির আয়োজন করেছে।

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় দেশের আবাসন, নগরায়ণ, পরিকল্পিত নগর উন্নয়ন এবং সবার জন্য বাসস্থান নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।