Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

স্টাফ করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৬ ১৩:১৮

হাসানুল হক ইনু।

ঢাকা: জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার দাবিতে আপিল করেছে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন।

সোমবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল আবেদন করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৩০ জুন ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনাল তিনটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে ১০ বছর করে কারাদণ্ড দেন। সাজাগুলো একসঙ্গে কার্যকর হওয়ায় মোট ১০ বছর কারাভোগ করতে হবে তাকে।

বিজ্ঞাপন

এ ছাড়া ট্রাইব্যুনাল তাকে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড দেন। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি গত ২০ সেপ্টেম্বর প্রকাশ করা হয়।

প্রসিকিউশনের দাবি, মামলায় প্রমাণিত অপরাধের মাত্রা ও গুরুত্ব বিবেচনায় ইনুকে দেওয়া ১০ বছরের সাজা যথেষ্ট নয়। তাই সাজা বাড়িয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়ে আপিল করা হয়েছে।

মামলাটিতে ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাজা দেওয়া হয়। বাকি পাঁচটি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর