Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রেস ক্লাবের সামনে অটোরিকশাচালকদের আন্দোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৬ ১৩:০১

ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও সংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ ও অবরোধ করেছেন অটোরিকশাচালকরা।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে এ আন্দোলন শুরু করে তারা। এখন ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা জানান, দীর্ঘদিন ধরে ব্যাটারি চার্জ দিয়ে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করলেও হঠাৎ করে চার্জিংয়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ায় আয়-রোজগার বন্ধ হয়ে চরম আর্থিক সংকটের সৃষ্টি হয়েছে। দ্রুত অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন চালকরা।

বিজ্ঞাপন

যাতে তারা সড়কে অরাজকতা চালাতে না পারে সেজন্য প্রেস ক্লাবের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর