Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে ‘গরু চোর’ সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৬ ১৩:৩০

মরদেহ। প্রতীকী ছবি।

যশোর: যশোরের চৌগাছায় ‘গরু চোর’ সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ভোরে উপজেলার বাঘারদাড়ি গ্রামে ইদ্রিস আলীর বাড়িতে গরু চুরির সন্দেহে গণপিটুনির শিকার হন ওই ব্যক্তি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামের সিকান্দার আলীর ছেলে ইদ্রিস আলীর বাড়িতে তিনজনের একটি চোরচক্র প্রবেশ করে। চোরেরা গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করলে বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক ইদ্রিস আলী চিৎকার শুরু করেন। তার চিৎকারে গ্রামবাসী এক হয়ে চোরদের ধাওয়া দেয়। এ সময় দলের দু’জন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে ধরে ফেলে বিক্ষুব্ধ জনতা। পরে জনতার গণপিটুনিতে তিনি মারাত্মক আহত হন।

বিজ্ঞাপন

খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘চোর সন্দেহে একজন গণপিটুনির শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার পরিচয় শনাক্ত হয়নি। পিবিআই ও সিআইডির সহয়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর