Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বান্দরবানে পর্যটকবাহী ‘চাঁদের গাড়ি’ খাদে, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৬ ১৮:১৪

মরদেহ। প্রতীকী ছবি।

বান্দরবান: বান্দরবানের থানচি উপজেলার ডিমপাহাড়-তিন্দুমুখ সড়কে পর্যটকবাহী ‘চাঁদের গাড়ি’ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে ডিমপাহাড় থেকে তিন্দুমুখ নৌঘাটের দিকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ডিমপাহাড় থেকে তিন্দুমুখের দিকে যাওয়ার পথে পর্যটকবাহী চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা দুই পর্যটক ঘটনাস্থলেই নিহত হন এবং পাঁচজন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস-এর নেতৃত্বে তিন্দুমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে আহত পাঁচজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বিজ্ঞাপন

নিহতদের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানচি থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) জানায়, দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রমে বিজিবির সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টিও বিজিবির পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে তদারকি করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন

দাম নয়, সামর্থ্যের হিসাব করুন
৫ অক্টোবর ২০২৬ ১৮:০২

আরো

সম্পর্কিত খবর