ঢাকা: আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সরকারি ছুটির তারিখ পুনঃনির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত সরকারি ছুটি থাকবে। এর পরিবর্তে ১৭ অক্টোবর ২০২৬ তারিখে সরকারি অফিস খোলা থাকবে।
এ ছাড়া প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্তও নিয়েছে মন্ত্রিসভা।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন সংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করে পালনের সিদ্ধান্ত হয়েছে।