Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নয়াপল্টনে এসি মেরামতের দোকানে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৬ ১৩:২০

এসি বিস্ফোরণ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে এসি মেরামতের সময় বিস্ফোরণে জীবন বর্মন (২৬) এক দোকান কর্মচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টাবর) সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনে এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস নামে একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় জীবন বর্মনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে জীবনের চাচাতো ভাই অনিক বর্মন জানান, জীবন বর্মনের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বাটপাড়া গোপালপুর গ্রামে। বাবার নাম শচীন্দ্র বর্মন। নয়াপল্টনে এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস নামে একটি দোকনে কয়েকদিন আগে কাজ নেন তিনি।

বিজ্ঞাপন

দোকান মালিক বিপ্লব চন্দ্র দাস জানান, নয়াপল্টনে ভবনের নিচতলায় তার ফ্রিজ ও এসি মেরামতের দোকান। কয়েকজন কর্মচারী মিলে ওই ভবনের ২য় তলায় থাকতেন। জীবন কয়েকদিন আগে দোকানে কাজ নেয়। আজ সকালে জীবন একাই দোকানে ছিল। হঠাৎ কম্প্রেসার বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্টন থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর