Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে পার্বত্যমন্ত্রী, দ্রুত মেরামতের নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৯

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি

বান্দরবান: পৌরসভার বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামো দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ১২টার দিকে বান্দরবান জেলা শহরের পৌরসভার আওতাধীন বন্যায় ক্ষতিগ্রস্ত ৯টি গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত সড়কের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের ভোগান্তির বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, ‘সাম্প্রতিক বন্যায় পৌর এলাকার বিভিন্ন সড়ক ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। জনদুর্ভোগ কমাতে এবং স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা দ্রুত পুনঃস্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় মেরামত ও পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে।’

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার ও টেকসই অবকাঠামো নির্মাণে সংশ্লিষ্ট দফতরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগেও জনসাধারণের দুর্ভোগ কমে আসে।’

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক এস এম মনজুরুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসিন আরাফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

নতুন জুটিতে আবারও ‘হঠাৎ বৃষ্টি’
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫০

আরো

সম্পর্কিত খবর