Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশি কর্মীদের জন্য সাময়িকভাবে শ্রম ভিসা বন্ধ করল লাওস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৬ ১৬:০১

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওস সাময়িকভাবে বাংলাদেশিদের জন্য শ্রমিক নিয়োগ, ওয়ার্ক পারমিট অনুমোদন এবং শ্রমিক শ্রেণির প্রবেশ ভিসা স্থগিত করেছে।

লাওস সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এ স্থগিতাদেশ ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

এ অবস্থায় দেশটিতে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে এবং কোনো ধরনের প্রলোভনে পড়ে অর্থ লেনদেন না করতে সংশ্লিষ্টদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় গত ৯ সেপ্টেম্বর এক নির্দেশনার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নতুন করে শ্রমিক হিসেবে নিয়োগের ক্ষেত্রে কোটা অনুমোদন, নিয়োগ প্রক্রিয়া ও ওয়ার্ক পারমিট অনুমোদন সাময়িকভাবে স্থগিত করেছে। একইসঙ্গে বাংলাদেশি নাগরিকদের জন্য শ্রমিক শ্রেণির ভিসা ইস্যুও বন্ধ রাখা হয়েছে। ভিসা ইস্যু স্থগিত থাকার বিষয়টি নিশ্চিত করেছে থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞাপন

এ বিষয়ে ভুয়া ভিসা, চাকরির প্রস্তাব কিংবা অননুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রতারণার শিকার না হওয়ার জন্য সতর্ক করেছে মন্ত্রণালয়। এছাড়াও, সম্ভাব্য কর্মীদের কোনো চাকরির প্রস্তাব বা ভিসার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগে সংশ্লিষ্ট সরকারি সূত্রের মাধ্যমে তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর