Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান ঘটবে: রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৬ ১৩:০৮ | আপডেট: ৮ অক্টোবর ২০২৬ ১৬:৫২

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

ঢাকা: ফ্যাসিবাদের আমলে সড়ক পরিবহন খাতে চলা দীর্ঘদিনের নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধ করে মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সড়ক খাতের মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ দূর করে আইনি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভী বলেন, “আশা করছি, বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির মাধ্যমে দেশের পরিবহন খাতে দীর্ঘদিনের আইনবহির্ভূত কর্মকাণ্ড এবং চাঁদাবাজি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে। পরিবহন খাতে গড়ে ওঠা তথাকথিত ‘মাফিয়াবৃত্তির’ অবসান ঘটবে।”

তিনি বলেন, ‘নতুন কমিটির হাত ধরে সড়ক পরিবহন সেক্টরে দীর্ঘদিনের অনিয়ম দূর হয়ে একটি সুশৃঙ্খল ও ইতিবাচক পরিবর্তন আসবে। পরিবহন শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি সাধারণ যাত্রীদের সেবার মান উন্নয়নেও ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘নতুন নতুন আইডিয়ার মাধ্যমে এই খাতকে নতুন করে ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করে সড়ক পরিবহনকে পুরোপুরি আইনসংগত করা হবে এবং যাত্রীসেবায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।’

রিজভী বলেন, ‘রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে রাজনীতিবিদরা দায়িত্বে এলে গত ১৭ বছরের ধারাবাহিক নৈরাজ্যের স্থায়ী অবসান ঘটবে।’

এসময় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম রাজু ও কার্যকরী সভাপতি খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরুসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে রিজভী নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর