Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট 
৮ অক্টোবর ২০২৬ ১৩:১৪ | আপডেট: ৮ অক্টোবর ২০২৬ ১৬:৫২

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরীর ইপিজেড থানার সিইপিজেড এলাকায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সিইপিজেড এলাকার ৫ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই মোটরসাইকেল আরোহীদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- তামান্না ও মো. খলিল। তামান্না সিইপিজেডের স্মার্ট জ্যাকেট কারখানায় কাজ করতেন এবং খলিল পাঠাও বাইক চালক বলে জানা গেছে।

তামান্না নগরীর কলসির দীঘীর পাড়ের ওয়াসিম চৌধুরী পাড়া এলাকায় বসবাস করতেন। তার স্থায়ী ঠিকানা বাগেরহাটের মোড়েলগঞ্জে। আর নিহত মো. খলিলও মৃত গোলাম মোস্তফার ছেলে। থাকতেন নগরের ফ্রি পোর্ট এলাকায়।

বিজ্ঞাপন

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, ‘সিইপিজেডের ৫ নম্বর সড়কে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তামান্না ও খলিল গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।’

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর