Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে ডিমের উৎপাদন বাড়াতে সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৬ ১৬:০১

পঞ্চগড়: প্রাণিসম্পদ ও পানিসম্পদ খাতের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে ডিম উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ অধিদফতরের আয়োজনে বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রা শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাণিসম্পদের উন্নয়নের সঙ্গে পানিসম্পদ ব্যবস্থাপনার নিবিড় সম্পর্ক রয়েছে। একই সাথে নদী, খাল ও জলাশয় খননের পাশাপাশি এসব জলাশয়ে হাঁস পালন সম্প্রসারণ করা গেলে দেশের ডিমের চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত ডিম দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিদেশে রফতানি করা সম্ভব হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, প্রাণিসম্পদের উন্নয়নের সঙ্গে পানিসম্পদ ব্যবস্থাপনার নিবিড় সম্পর্ক রয়েছে। নদী, খাল ও জলাশয় পুনঃখননের মাধ্যমে জলাশয়ভিত্তিক হাঁস পালনের সুযোগ সৃষ্টি করা গেলে ডিম উৎপাদন বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সাথে প্রধানমন্ত্রী সারাদেশে নদী, খাল ও জলাশয় খননের কথা বলেছেন। এ উদ্যোগের পাশাপাশি খনন করা খাল ও জলাশয়ে হাঁস পালনের ব্যবস্থা করা গেলে ডিম উৎপাদন বৃদ্ধি এবং দেশের চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে। এ ক্ষেত্রে পানিসম্পদ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।

পরে বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন তিনি। এসময় পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলাম, প্রাণিসম্পদের কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. মো. শহিদুল ইসলামসহ প্রাণিসম্পদ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর