Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দ্রুত রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার আশ্বাস রোসাটমের

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৬ ২১:২৬

প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের বৈঠক।

ঢাকা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম।

শুক্রবার (৯ অক্টোবর) রাশিয়ার রাজধানী মস্কোয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বৈঠকে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ এ আশ্বাস দিয়েছেন বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

রোসাটমের কারিগরি ও আর্থিক সহায়তায় পাবনার রূপপুরে দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে রূপপুর বিদ্যুৎ প্রকল্পের সার্বিক অগ্রগতি এবং প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় রোসাটম মহাপরিচালক বলেন, ‘রূপপুরের প্রথম ইউনিটের ভিভিইআর-১২০০ চুল্লি থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। আগামী বছর থেকে রূপপুরের দ্বিতীয় ইউনিটের কমিশনিং ও প্রাথমিক স্টার্টআপ কার্যক্রম শুরু হবে। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের আগে প্রয়োজনীয় পরীক্ষা ও চুল্লি চালুর প্রাথমিক কাজ শুরু হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশের বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহে রূপপুর প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন অ্যালেক্সি লিখাচেভ।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করবে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপপুর প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশের পারমাণবিক শক্তি খাত আরও সম্প্রসারণ এবং এ খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর