Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৬ ১৯:০১

প্রতীকী ছবি

রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ক্যান্টনমেন্টের পূর্ব পাশের রেললাইনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এরপর বিকেল ৫টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ঢাকা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা খবর পেয়ে ঢাকা ক্যান্টনমেন্টের পূর্ব পাশের রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করি। স্থানীয় লোকজনের মুখে জানতে পারি সকাল সাড়ে ৭টার দিকে ক্যান্টনমেন্টের পূর্ব পাশের রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ওই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। তার পড়নে ছিল ব্রাউন রঙের শার্ট ও ছাই রঙের প্যান্ট।

বিজ্ঞাপন

সিলেটে বাসচাপায় মা-মেয়ে নিহত
১০ অক্টোবর ২০২৬ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর