Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে ২৪ দিনে ১০৫ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৬ ১৮:৫১

ছবি: সারাবাংলা

ঢাকা: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি নভেম্বর মাসের ২৪ দিনে ১০৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৪৫ জন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ১৪৫ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৩ জন, ঢাকা বিভাগে ৪১৫ জন, খুলনা বিভাগে ১৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৮৫ জন, রাজশাহী বিভাগে ১৩১ জন, রংপুর বিভাগে ৫৮ জন এবং সিলেট বিভাগে ৫ জন রয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৫২৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, এ বছর এখন পর্যন্ত ১ লাখ ৭৫ হাজার ৯৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৬০০ জন। বর্তমানে ৪ হাজার ৮৬১ জন হাসপাতালে ভর্তি আছেন।

সারাবাংলা/এমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর