Monday 23 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে ‘বিষাক্ত মদ’ পানে ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৬ ১৬:০৩ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ ১৬:০৪

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মোহরায় মদপানের পর অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন উজ্জ্বল (৫২) ও নান্টু (৫০)। তাদের মধ্যম মোহরার বেচারামের বাড়ি এলাকার বাসিন্দা। এ ঘটনায় অসুস্থ অন্য তিনজন হলেন—সুদীপ্ত দত্ত (৩২), স্বরজ বৈদ্য (৫৬) ও বিধান মহাজন (৩৯)। তাদের মধ্যে সুদীপ্ত দত্তকে নগরীর ম্যাক্স হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অন্য দু’জন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) রাতে মোহরার খেজুরতলার ব্রাহ্মণপাড়া এলাকায় একটি অনুষ্ঠানে বিষাক্ত মদ পান করেন পাঁচ থেকে ছয় ব্যক্তি। এরপর তাদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোববার চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘মদপানের পর বিষক্রিয়ায় দু’জনের মৃত্যু হয়েছে। বিষাক্ত মদ পানে মৃত্যুর বিষয়টি পুলিশকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়নি। সৎকারের পর ঘটনা জানতে পারে পুলিশ।’

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর