চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউজনগরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— হাউজনগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলিয়ারা (৪৫) ও তার মেয়ে মেয়ে লিমু খাতুন (১৭)।
জানা যায়, নিজ বাড়ির সামনে একটি দোকান খুলতে গিয়ে বিদ্যুতায়িত লোহার রডে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন মা মিলিয়ারা (৪৫)। এ সময় মাকে বাঁচাতে এগিয়ে গেলে মেয়ে লিমু খাতুন (১৭) নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ আলী সকাল পৌনে ৮টায় তাদের মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।