Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শীত উপলক্ষে ওয়ালটনের নতুন ইলেকট্রনিক পণ্য উন্মোচন

সারাবাংলা ডেস্ক
২২ নভেম্বর ২০২৬ ১৫:২১

শীত মৌসুমকে সামনে রেখে আধুনিক প্রযুক্তি ও নতুন ফিচারসমৃদ্ধ প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে এনেছে দেশীয় সুপারব্র্যান্ড ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। নতুন এসব পণ্যের মধ্যে রয়েছে ৪৫ লিটার ধারণক্ষমতার আইওটি ও ওয়াইফাই সংযুক্ত স্মার্ট গিজার, ৪০ লিটারের ক্রিস্টাল ফ্লেক্স এবং ৩০ লিটারের সুপ্রিম মডেলের গিজার। পাশাপাশি নতুন মডেলের ইলেকট্রিক কেটলি ও কম্বো মডেলের রুম হিটার বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

গত ১৮ নভেম্বর বিকালে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মডেলের এসব হোম অ্যাপ্লায়েন্স উন্মোচন করেন মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল। অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোবায়ের আহমেদ, ওয়ালটন হাই-টেকের পরিচালকের বিজনেস কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম এবং ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. আবদুল্লাহ-আল-জুনায়েদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনেতা ইরফান সাজ্জাদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও আবদুল্লাহ-আল-জুনায়েদ জানান, ‘ওয়ালটনের প্রতিটি পণ্যই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মান সনদ অনুযায়ী উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। শীত উপলক্ষে বাজারে আনা নতুন গিজারগুলোতে মরিচা প্রতিরোধী এবং পানির খনিজ আস্তরণ জমা প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সিএফসি-মুক্ত পলিইউরেথেন (পিইউ) থার্মাল ইনসুলেশনের মাধ্যমে উন্নত তাপ নিরোধক ও অগ্নিপ্রতিরোধী নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অতিরিক্ত তাপে বিস্ফোরণের ঝুঁকি এড়াতে গিজারগুলোতে যুক্ত করা হয়েছে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা।’

গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষায় ওয়ালটনের ইলেকট্রিক কেটলিতে ব্যবহার করা হয়েছে টিইউভি এসইউডি কর্তৃক পরীক্ষিত এফসিএম সনদপ্রাপ্ত ফুড গ্রেড উপাদান। বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তির পাশাপাশি এসব পণ্যে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করা হয়েছে।

উন্মোচন করা ৪৫ লিটারের অ্যাকুয়াওয়ার্ম মডেলের স্মার্ট গিজারটি হাতের স্পর্শ ছাড়াই অ্যালেক্সা ও গুগল হোমের মাধ্যমে ভয়েস কমান্ড দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। ওয়ালটন স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স অ্যাপ ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমেও যেকোনো স্থান থেকে এটি পরিচালনা করা যাবে। এছাড়া অতিরিক্ত নিরাপত্তার জন্য এতে রয়েছে ডাবল পোল থার্মোস্ট্যাট প্রযুক্তি, যা স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। বর্তমানে ওয়ালটনের গিজারে গ্রাহকদের সাত বছরের ওয়ারেন্টি সুবিধা দেয়া হচ্ছে।

নতুন ইলেকট্রিক কেটলিগুলোর মধ্যে রয়েছে ট্রিপল লেয়ার, ডাবল লেয়ার, গ্লাস, ডিজিটাল ডিসপ্লে ও রেট্রো ক্ল্যাসিক সিরিজের বিভিন্ন মডেল। অন্যদিকে শীতের পাশাপাশি গরমের সময়ও ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে ওয়ালটনের নতুন কম্বো রুম হিটার। এতে রুম হিটারের পাশাপাশি এয়ার কুলার ও এয়ার হিউমিডিফায়ারের সুবিধাও রয়েছে। ফলে শীতকালে ঘর গরম রাখার পাশাপাশি গরমের সময় ঘরের বাতাস শীতল রাখতেও এটি ব্যবহার করা যাবে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর