Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কুড়িগ্রামের যেসব এলাকায়

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৬ ০৮:৫৫ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ০৮:৫৬

কুড়িগ্রামের উলিপুরে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের আশপাশের গাছপালা কাটার জন্য মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১২ অক্টোবর) কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জোনাল অফিস সূত্রে জানা গেছে, ৩৩ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের আশপাশের গাছপালা কর্তনের কাজের জন্য নির্ধারিত সময়ে উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।

বিজ্ঞাপন

এ বিষয়ে উলিপুর জোনাল অফিসের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম, অ. দা.) চিরেন্দ্র নাথ রায় গণমাধ্যমকে জানিয়েছেন, জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর