ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আকতার হোসেন বলেন, রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৬৫ জন, ওয়ারী বিভাগ ৬০ জন, মতিঝিল বিভাগ ৭০ জন, তেজগাঁও বিভাগ ৭৫ জন, মিরপুর বিভাগ ১১৬ জন, গুলশান বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ২৬ জন, গোয়েন্দা বিভাগ দুইজন ও সিটিটিসি বিভাগ একজনকে গ্রেফতার করেছে।
তিনি জানান, অভিযানকালে ৩ হাজার ৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ১১৪ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশীয় মদ, তিন বোতল বিদেশি মদ, দুইটি মোটরসাইকেল, দুইটি ব্যাগ, সাতটি মোবাইলফোন ও একজন ভিক্টিমকে উদ্ধার করা হয়েছে।