ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশক মিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আকতার হোসেন বলেন, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২৩ জন, লালবাগ বিভাগ ৫৯ জন, ওয়ারী বিভাগ ৭৯ জন, মতিঝিল বিভাগ ৪৫ জন, তেজগাঁও বিভাগ ৬৬ জন, মিরপুর বিভাগ ১৩৯ জন, গুলশান বিভাগ ৪৪ জন উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, অভিযানকালে ১ টি রিভলভার, ১ টি চাপাতি, ৪ টি ককটেল, ৭ টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ১৩০৭ পিস ইয়াবা, ৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১ টি সেলাই রেঞ্জ, ৭ টি মোবাইলফোন, ৩২৯০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।