Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৬ ১৫:৪৬ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১৮:৫৫

সাজাপ্রাপ্ত আসামিরা।

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে সাহেব আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে ১২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাদিরা সুলতানা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. হাফিজুল ইসলাম মুনী।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে কুমারখালী উপজেলার নন্দলালপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন সাহেব আলী। এ সময় পূর্বশত্রুতার জেরে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় হত্যাকাণ্ডের দুইদিন পর নিহতের ভাই বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে কুমারখালী থানার তৎকালীন পুলিশ পরিদর্শক কামাল হোসেন ২০১৩ সালের ৯ অক্টোবর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া মামলার ১০ আসামিকে খালাস দেওয়া হয় এবং অপর দুই আসামিকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত সাহেব আলীর পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর