Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৬ ১১:৪৭ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ১৩:১১

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

ঢাকা: গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের ওষুধ উৎপাদন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তালহা বিন জসিম।

তিনি বলেন, সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা। আমাদের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ ঘটনায় আজ দুপুর পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কারখানার ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর