Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর ‍উদ্যোগে নতুন ঘর, চিকিৎসা ও কর্মসংস্থানের সুযোগ পেলো অসহায় পরিবার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৬ ২০:৪৬

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে ফরিদপুরে অসহায় লকাই বিশ্বাসের পরিবারকে নবনির্মিত ঘর উপহার দেওয়া হয়েছে।

পাশাপাশি অসহায় পরিবারের সদস্যদের চিকিৎসা সহায়তা এবং দুস্থ নারীদের সেলাই মেশিন ও কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) চরভদ্রাসন উপজেলার গাজিরটেকের চর সর্বান্দিয়া এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে লকাই বিশ্বাসের পরিবারের সদস্যদের হাতে নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে নতুন এ বাড়ির চাবি হস্তান্তর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

এ ছাড়া ১০ জন অসহায় নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। পাশাপাশি কয়েকটি পরিবারকে কর্মসংস্থান সৃষ্টি ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোরদাররেস আলী ইছা, সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন-সহ স্থানীয় নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর