Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে ১৪৬ বোতল বিদেশি মদ জব্দ, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৬ ১৪:১৬

আটককৃত ব্যক্তি।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪৬ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. জাকির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে রৌমারী থানা পুলিশের একটি দল এসআই শাহানুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় সাক্ষীদের উপস্থিতিতে আটক জাকির হোসেনের শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৪৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দ করা মদের মধ্যে রয়েছে ৬১ বোতল অফিসার্স চয়েস, ৩৫ বোতল ম্যাকডোয়েলস, ১৫ বোতল এসি ব্ল্যাক এবং ৩৫ বোতল অফিসার্স চয়েস ব্লু ব্র্যান্ডের মদ।

বিজ্ঞাপন

আটক জাকির হোসেন রৌমারী উপজেলার ৬ নম্বর চর শৌলমারী ইউনিয়নের চর ইটালুকান্দা গ্রামের মো. সবুর আলীর ছেলে।

এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎকেও বিপন্ন করে। মাদকের উৎস, সরবরাহপথ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর