Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হিলিতে ভারতীয় নাগরিক গ্রেফতার, উদ্ধার বিদেশি মদ

লোকাল করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৬ ১৪:২৩

মদসহ গ্রেফতার ভারতীয় নাগরিক।

হিলি: দিনাজপুরের হাকিমপুরের হিলিতে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানের অভিযোগে অজিৎ কুমার ঘোষ নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম এ তথ্য জানান।

পুলিশ জানায়, বুধবার (১৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের একটি অভিযানিক দল হিলির বাসুদেবপুর গণেশ বাবুর চাতালের সামনে অভিযান চালায়। এ সময় এক ব্যক্তিকে কাঁধে ব্যাগ ঝোলানোসহ দেখতে পায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে স্থানীয় লোকজন ও সাক্ষীদের উপস্থিতিতে তার ব্যাগ তল্লাশি করে ৭৫০ মিলিলিটারের চার বোতল ব্লেন্ডার প্রাইড ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া তার কাছ থেকে একটি পাসপোর্ট, একটি আধার কার্ড, একটি ভিভো মোবাইল ফোন এবং ভারতীয় ৬০ রুপি জব্দ করা হয়। পাসপোর্ট অনুযায়ী, আটক ব্যক্তি অজিৎ কুমার ঘোষ এবং তিনি ভারতের নাগরিক।

এ ঘটনায় হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র রায় বাদী হয়ে মামলা করেছেন। গ্রেফতার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর