ঢাকা: সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজায় জাতীয় সংসদের সম্মানিত সদস্যসহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।